ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৫,৩৯০ টন চিনি উৎপাদনের লক্ষ্যে জিল বাংলা সুগার মিলের মাড়াই শুরু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম
X

৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলের ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মিলের ডোঙায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জামালপুর-২ (ইসলামপুর-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষে মিল প্রাঙ্গণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ ওয়ারেস আলী মামুন। এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন, জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি মনজুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান সাজু, ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি রায়হানুল আজিম ইমরান এবং আখচাষি তারেক মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

চলতি মৌসুমে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের মাধ্যমে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ। এ লক্ষ্যমাত্রা অর্জনে আখচাষি, শ্রমিক-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

এলএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝