ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের নতুন বার্তা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৪০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, আমাদের পারমাণবিক প্রযুক্তির অগ্রগতির পথ কেউ থামাতে পারবে না।  ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র কর্মসূচির অভিযোগ তুলে শত্রুরা দেশটির বৈজ্ঞানিক উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গিলান প্রদেশের রাশত শহরে একটি বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন এসলামি।

তিনি জানান, কেন্দ্রটির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। উন্নত প্রযুক্তিতে ইরানের অগ্রযাত্রার অংশ হিসেবে এই কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এসলামি বলেন, স্বাধীন দেশগুলোর উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ সীমিত করার দীর্ঘ ইতিহাস রয়েছে বিশ্ব শক্তিগুলোর। এ ক্ষেত্রে ১৯৫০ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাশ হওয়া আইনসহ দেশটির বিভিন্ন আইন ও নীতির কথা উল্লেখ করেন তিনি। উন্নত প্রযুক্তির ক্ষেত্রে প্রবেশ এবং বৈজ্ঞানিক সক্ষমতা অর্জনের মাধ্যমে একটি দেশের শক্তি ও কর্তৃত্ব বাড়ে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতি শত্রুদের আপত্তির কারণও এটি। তারা চায় না, এসব সক্ষমতা ইরানি জনগণের হাতে পৌঁছাক।

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টের চিঠি ও অবস্থানের প্রসঙ্গ টেনে এসলামি বলেন, দীর্ঘদিন ধরেই ইরানকে এ খাতে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা চলছে। অথচ পারমাণবিক প্রযুক্তি মানবজাতির গুরুত্বপূর্ণ অর্জন। আন্তর্জাতিক সুস্পষ্ট নিয়ম ও বিধিবিধান মেনে এটি ব্যবহার করা উচিত।

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে কয়েকটি শক্তিধর দেশের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, প্রতিপক্ষের কাছে তথ্য-প্রমাণভিত্তিক যুক্তি না থাকলে তারা বিভিন্ন অভিযোগ ও ঘটনা সাজিয়ে দেশের অগ্রগতি থামানোর চেষ্টা করে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়, এমন অভিযোগও এর অংশ।

এসলামি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পক্ষের প্রকাশ করা তথ্য এবং নথিপত্র থেকে এসব প্রচারণার উদ্দেশ্য স্পষ্ট হয়েছে। ইরানের অগ্রগতি ঠেকাতেই এসব প্রচেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে, ইরানের অগ্রযাত্রা জ্ঞান, গবেষণা, সক্ষমতা ও বৈজ্ঞানিক কর্তৃত্বের ওপর ভিত্তি করে এগিয়ে চলছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝