ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিরপুরে যুবলীগ নেতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের উসকানি দিয়ে সহিংসতা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা তছলিম চৌধুরী ওরফে ‘কাইল্যা তছলিম’কে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও গোয়েন্দা সূত্রের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় অর্থের বিনিময়ে গার্মেন্টস শ্রমিকদের মাঠে নামিয়ে হামলা, ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সঙ্গে তছলিম ও তার শ্যালক জড়িত। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

তছলিম চৌধুরী যুবলীগ নেতা নিখিলের অনুসারী এবং মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ক্যাশিয়ার হিসেবে পরিচিত। সংশ্লিষ্ট সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে তিনি কামাল মজুমদারের আর্থিক কর্মকাণ্ড দেখভালের দায়িত্বে ছিলেন। বর্তমানে কামাল মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদার কারাগারে রয়েছেন।

গোয়েন্দা সূত্রের দাবি, কারাগারে থাকা কামাল মজুমদার ও তার ছেলের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন তছলিম। এসব সাক্ষাতের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা নিয়ে বাইরে এসে তা বাস্তবায়নের চেষ্টা করতেন তিনি। সর্বশেষ গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে সাক্ষাৎ করে নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত নির্দেশনা নিয়ে আসেন বলে দাবি পুলিশের। এরপর মিরপুরে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিলেন তিনি।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন প্রচারকে কেন্দ্র করে মিরপুরের সাবেক সংসদ সদস্য ও তাঁদের সহযোগীরা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ তৎপরতার অন্যতম হোতা হিসেবে তছলিম চৌধুরীর নাম উঠে এসেছে।

ওসি আরও জানান, মিরপুরে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 জেবি/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝