ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শেখ হাসিনার দেশে ফেরার কথা কেউ আর বিশ্বাস করে না: দুদু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শেখ হাসিনার দেশে ফিরে আসার বক্তব্য কেউ আর বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার বিষয় ছিল ‘গণতন্ত্র, দেশি-বিদেশি ষড়যন্ত্র ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবি’।

শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে নির্বাচন নিয়ে ভণ্ডামি করেছেন। পৃথিবীর কোথাও এ ধরনের দৃষ্টান্ত দেখা যাবে না। ক্ষমতায় থাকতে তিনি বারবার বলতেন, ‘শেখ হাসিনা পালায় না’। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেন দুদু। তাঁর ভাষ্য, এমন নির্লজ্জ প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী বাংলাদেশের মানুষ আগে দেখেনি। ইদানীং শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও তা কেউ বিশ্বাস করে না।

তিনি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। শেখ মুজিবুর রহমানের হাতে গণতন্ত্র নিহত হয়েছে এবং শেখ হাসিনা ক্ষমতায় এসে আবারও গণতন্ত্র ধ্বংস করেছেন বলে দাবি করেন তিনি। তাঁর মতে, বেগম খালেদা জিয়ার হাত ধরে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

দুদু আরও বলেন, গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে থাকতে হবে। প্রতিবেশী একটি দেশ প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশকে আবারও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। অতীতের মতো কর্মজীবী দল আবারও গণতন্ত্রের প্রহরী হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

আলোচনা সভায় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কর্মজীবী দলের সভাপতি মো. সালাহউদ্দিন খান (পিপিএম), সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝