ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুন্দরবনে অভিযানে ৪৩ বনদস্যু গ্রেপ্তার, আত্মসমর্পণ ৬৪ জনের
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:১২ পিএম
X

সুন্দরবনে বনদস্যু দমনে কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪৩ বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সাতটি সক্রিয় বনদস্যু দলের ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন।

দস্যুদের কবল থেকে ৬৬ জন জেলে, পর্যটক ও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রাস উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ডের দুবলার চর এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ।

তিনি জানান, সুন্দরবন থেকে বনদস্যুদের তৎপরতা নির্মূল এবং উপকূলীয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৪৩ বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া বনদস্যুদের কবল থেকে ৬৩ জন জেলে, দুজন পর্যটক ও একজন রিসোর্টমালিককে জীবিত উদ্ধার করে তাঁদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড ও যৌথ বাহিনীর অব্যাহত অভিযানের চাপে সাতটি সক্রিয় বনদস্যু দলের ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন।

রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে নেওয়া নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নৌযান, নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহল দল দায়িত্ব পালন করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক টহলের পাশাপাশি জরুরি উদ্ধার তৎপরতার জন্য ডুবুরি দলও প্রস্তুত রাখা হয়েছে।

বন্যপ্রাণী নিধন ও বনজ সম্পদ পাচার রোধেও বন বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

উৎসব চলাকালে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের কোস্ট গার্ডের হেল্পলাইন ১৬১১১ নম্বরে যোগাযোগের আহ্বান জানান এই কর্মকর্তা।

এএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝