সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিজয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দিগরাজ নৌঘাঁটিতে জাহাজটি উন্মুক্ত রাখা হয়।
এ সময় নৌবাহিনীর নির্ধারিত নিয়ম মেনে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ যুদ্ধজাহাজটি পরিদর্শন করেন। দর্শনার্থীদের জাহাজটির সক্ষমতা ও বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
এর আগে, দিবসটি উপলক্ষে সকালে মোংলায় বাংলাদেশ নৌবাহিনী স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে নৌঘাঁটি ও ঘাঁটিসংলগ্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেইউ/আরএন