ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জের পথে ৯ ট্রেনের চলাচল বন্ধ, রুট পরিবর্তন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ৯টি ট্রেনের যাত্রা সাময়িকভাবে বন্ধ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এসব ট্রেনের মধ্যে আন্তঃনগর ও কমিউটার ট্রেন রয়েছে। পাশাপাশি রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের রুট পরিবর্তন করে ফরিদপুরের কালুখালী পর্যন্ত সীমিত করা হয়েছে।

বন্ধ হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে জাহানাবাদ (৮২৬), রূপসী বাংলা (৮২৭ ও ৮২৮), ভাটিয়াপাড়া এক্সপ্রেস (১০৩ ও ১০৪), অভিযাত্রী কমিউটার (১৩৫ ও ১৩৬) এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩ ও ৭৮৪)। এর মধ্যে অভিযাত্রী কমিউটার ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের উভয়মুখী চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জের গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে।

রেলওয়ে সূত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন এসব ট্রেন আপাতত গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে চলাচল করবে না। তবে বিকল্প পথে আশপাশের জেলাগুলো দিয়ে ট্রেন চলাচল অব্যাহত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

রেলওয়ের আগের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালী হয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছাত। অন্যদিকে, ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে দুপুরে রাজশাহীতে পৌঁছাত।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেন, ট্রেনগুলো পুরোপুরি বন্ধ করা হয়নি। তবে ৯টি ট্রেন গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে চলাচল করবে না। সেগুলো আশপাশের জেলা দিয়ে চলাচল করবে।

এসএস  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝