ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজে বাংলাদেশের হজযাত্রীদের কোটা বাড়িয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
বুধবার (১৮ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজে বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
-টিএস