ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাঁচ ধাপে ইউপি ভোট, চূড়ান্ত তালিকা বৃহস্পতিবার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১৯ এএম আপডেট: ১৬.১১.২০২৬ ১:৫১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশজুড়ে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে ভোট হবে, তা চূড়ান্ত করতে বৃহস্পতিবার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজন করবে কমিশন।

ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৫০টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১ হাজার, চতুর্থ ধাপে ৮০০ এবং পঞ্চম ধাপে ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের ১৪তম সভা অনুষ্ঠিত হয়। সভায় পাঁচ ধাপে ইউপি নির্বাচনের প্রস্তুতি ও ইউনিয়নভিত্তিক তালিকা নিয়ে আলোচনা হয়।

ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে উপজেলা সদর ও সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। কোনো উপজেলার সব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়ে গেলে সেগুলো একই ধাপে নির্বাচনের আওতায় আনার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

পাঁচ ধাপে ভোটের সম্ভাব্য সূচি

ইসির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের কথা রয়েছে। পরবর্তী ধাপগুলোর সম্ভাব্য তারিখ

- প্রথম ধাপ:  ১ হাজার ৫০টি ইউপি
- দ্বিতীয় ধাপ: ১ হাজার ১০০টি ইউপি
- তৃতীয় ধাপ:  ১ হাজার ইউপি
- চতুর্থ ধাপ: ৮০০টি ইউপি
- পঞ্চম ধাপ:  ৩৫০টি ইউপি

এর আগে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, আগামী বছরের ২৭ মের মধ্যে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে কমিশনের।

ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনি তফসিল ঘোষণা করবেন।

এদিকে নির্বাচন কমিশনের সভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন, ব্যক্তিগত তথ্য সংযোজন ও বিতরণ কার্যক্রমের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদভিত্তিক চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলে কোন এলাকার ভোটাররা কোন ধাপে ভোট দেবেন, তা স্পষ্ট হবে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝