ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফ্যাসিবাদকে প্রশ্রয় না দিতে গণমাধ্যমকে আহ্বান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:২১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে সংবাদ প্রচারে কোনো ধরনের চাপ দেওয়া হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যারা আগুন সন্ত্রাস করছে এবং গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে দেখবে না।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকার কখনো কোনো চাপ দেয়নি। কোনো সংস্থার পক্ষ থেকেও সংবাদ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের গুম ও তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। বর্তমান সরকার এ ধরনের কোনো কাজ করবে না। তবে গণমাধ্যমের প্রতি ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে ২০২৫ সালের ১২ মে জারি করা সরকারি প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। ওই নিষেধাজ্ঞার আওতায় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি প্রকাশনা এবং গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

চলতি নভেম্বরের ১০ তারিখেও তথ্য প্রতিমন্ত্রী গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছিলেন।

সোমবারের বৈঠকে অনলাইন গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে। এ ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝