ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাইডে ২৫ শতাংশ ছাড়, ফুডে ফ্রি ডেলিভারি নিয়ে শুরু পাঠাও ফেস্ট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম
X

রাইডে ছাড়, ফুড অর্ডারে ফ্রি ডেলিভারি, ক্যাশব্যাক, গেমস ও নানা পুরস্কারের আয়োজন নিয়ে শুরু হয়েছে প্রযুক্তিনির্ভর সেবা প্ল্যাটফর্ম পাঠাওয়ের মাসব্যাপী আয়োজন ‘পাঠাও ফেস্ট’। ‘এক্সপ্লোর দ্য পাঠাওভার্স’ প্রতিপাদ্যে ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঠাও সুপার অ্যাপে চলবে এ ক্যাম্পেইন।

এবারের আয়োজনে পাঠাওয়ের রাইড, ফুড, পার্সেল ও বিভিন্ন ইন-অ্যাপ গেমসসহ প্ল্যাটফর্মটির বিভিন্ন সেবায় বিশেষ অফার ও পুরস্কারের সুযোগ রাখা হয়েছে।

ক্যাম্পেইন চলাকালে পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় পাবেন গ্রাহকেরা। এ ছাড়া প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত থাকবে বিশেষ ‘গোল্ডেন আওয়ার’। এ সময়ে বাইক, কার, সিএনজি, কার ইন্টারসিটি, ম্যাক্স ও প্রাইম রাইডে পাওয়া যাবে দ্বিগুণ (২X) পয়েন্ট। একই সময়ে যোগ্য পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডের ভাড়া পাঠাও পের মাধ্যমে পরিশোধ করলে অতিরিক্ত দ্বিগুণ পয়েন্টসহ মোট চার গুণ (৪X) পয়েন্ট অর্জনের সুযোগ থাকছে।

ফুড অর্ডারে গ্রাহকদের জন্য থাকছে দিনভর ফ্রি ডেলিভারি। পাশাপাশি নির্বাচিত রেস্টুরেন্টে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত থাকবে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার ও ফ্ল্যাশ ডিলস।

পাঠাও পে ব্যবহারকারীদের জন্যও রয়েছে বিশেষ ক্যাশব্যাক সুবিধা। পাঠাও বাইক, কার, সিএনজি, ফুড ও পার্সেল সেবার মধ্যে নির্ধারিত তিনটি সেবায় প্রথম যোগ্য লেনদেনে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে, যার সর্বোচ্চ পরিমাণ ১০০ টাকা। তিনটি সেবায় লেনদেন করে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

এবারের পাঠাও ফেস্টের অন্যতম আকর্ষণ প্রতিদিনের ইন-অ্যাপ কুইজ গেম ‘ওস্তাদ! ডানে না বামে?’। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন অ্যাপে যুক্ত হবে তিনটি করে নতুন কুইজ কার্ড। প্রশ্নের উত্তর সঠিক না ভুল, তা নির্ধারণ করে ডানে বা বামে সোয়াইপের মাধ্যমে খেলায় অংশ নিতে পারবেন ব্যবহারকারীরা। টানা তিন দিন সঠিক উত্তর দিতে পারলে পাওয়া যাবে ৪০০ পাঠাও পয়েন্ট।

এ ছাড়া ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চসংখ্যকবার খেলায় অংশগ্রহণ ও সঠিক উত্তরের ভিত্তিতে নির্বাচিত হবেন ১৫ জন বিজয়ী। প্রথম বিজয়ী পাবেন একটি গোল্ড কয়েন এবং বাকি ১৪ জন পাবেন বিশেষ উপহারসামগ্রী। পাঠাও অ্যাপের ‘অ্যাপ কার্ড’ অথবা ‘স্পটলাইট’ অপশনে ক্লিক করে গেমটিতে অংশ নেওয়া যাবে।

গ্রাহকদের জন্য বিশেষ উদ্যোগ হিসেবে থাকছে ‘উইশ পাঠাও’। এ কার্যক্রমের আওতায় পুরো ক্যাম্পেইনজুড়ে মোট ১১টি ইচ্ছা বা স্বপ্ন পূরণ করবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ছয়টি ইচ্ছা পূরণ করা হবে ব্যবহারকারীদের এবং পাঁচটি পাঠাও হিরোদের।

ক্যাম্পেইনে বাড়তি সুবিধা দিতে কয়েকটি ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গেও অংশীদারত্ব করেছে পাঠাও। ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও এনআরবি ব্যাংকের কার্ড দিয়ে পাঠাও বাইক, কার, সিএনজি রাইড এবং ফুড অর্ডারে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় ১০০ টাকা। সিটি ব্যাংক, যমুনা ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকের কার্ডধারীরা সর্বোচ্চ দুটি রাইড ও একটি ফুড অর্ডারে এ সুবিধা পাবেন। এনআরবি ব্যাংকের কার্ডধারীরা পাবেন একটি রাইড ও একটি ফুড অর্ডারে ছাড়।

অন্যদিকে, বিকাশে পেমেন্ট করলে পাঠাও ফুডে ন্যূনতম ৩৯৯ টাকার অর্ডারে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে, যার সর্বোচ্চ পরিমাণ ৫০ টাকা। এ সুবিধা সর্বোচ্চ দুইবার ব্যবহার করা যাবে। পাশাপাশি পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে, যার সর্বোচ্চ পরিমাণ ৩০ টাকা এবং ব্যবহার করা যাবে একবার।

এ ছাড়া পিকাবু, হারল্যান ও ওয়াওজার সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য থাকছে বাড়তি পুরস্কার ও সুবিধা। পিকাবু দেবে ১৫টি উপহারসামগ্রী, যার মধ্যে রয়েছে পাওয়ার ব্যাংক, ইয়ারবাডস, স্মার্টওয়াচ, ওয়্যারলেস চার্জিং প্যাড ও স্পিকার। ওয়াওজার পক্ষ থেকে দেওয়া হবে ৩৫টি ফ্রি পাস। অন্যদিকে, হারল্যানে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটায় পাওয়া যাবে ১২ শতাংশ ছাড়, যার ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়নি।

পাঠাও জানিয়েছে, রাইড, ফুড ও পার্সেল সেবার পাশাপাশি গেমস, পুরস্কার এবং স্বপ্নপূরণের উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই এবারের পাঠাও ফেস্টের লক্ষ্য। ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঠাও সুপার অ্যাপের বিভিন্ন সেবা ব্যবহার করে এসব অফার ও আয়োজনে অংশ নেওয়া যাবে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝