ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিটিআরসি চেয়ারম্যান পদে এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:১৭ পিএম আপডেট: ১৫.১১.২০২৬ ২:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। তাঁর ওই নিয়োগের অবশিষ্ট মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

সরকারের এ সিদ্ধান্তের ফলে বিটিআরসির চেয়ারম্যান পদে মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর দায়িত্বের অবসান ঘটল।

  এমআর / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝