ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আলোচনা কিংবা যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত ইরান: গালিবাফ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কিংবা যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিলে তার জবাব দেওয়ার ধরন ও সংঘাতের ভৌগোলিক পরিসর নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায়, নাকি যুদ্ধ তা নিয়ে ইরানের কোনো মাথাব্যথা নেই। তবে ওয়াশিংটন তেহরানের সাতটি শর্ত মেনে নিলে সমঝোতার পথ এখনো খোলা রয়েছে। আর শর্তগুলোও যৌক্তিক।

তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এবার কোনো ভুল করলে ইরানের সশস্ত্র বাহিনীই সংঘাতের ভৌগোলিক পরিসর নির্ধারণ করবে। আমরা যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতিতে আর থাকব না।

এদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবারের হামলার পর শনিবারও (১৪ নভেম্বর) একই স্থাপনায় হামলার এ দাবি জানাল ইরান।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের রিফা বিমান ও হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসির বিমানবাহিনী। তবে হামলায় স্থাপনাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটি হিসেবে পরিচিত।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, মার্কিন সামরিক বাহিনীর নির্লজ্জ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত ও কঠোর প্রতিক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে, বাহরাইনের রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত আমেরিকান বিমান প্রতিরক্ষা রাডারটিকে ছয়টি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র : আলজাজিরা
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝