সৌদি আরবের পূর্বাঞ্চলের আকাশসীমায় রোববার ভোরে একটি ড্রোন প্রতিহত করে সেটিকে ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোট এ কথা জানিয়েছে।
এক্সে দেওয়া এক পোস্টে ড্রোন ভূপাতিত করার কথা জানান জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি।
এর আগের দিন আল-মালিকি জানিয়েছিলেন, ইয়েমেনের হুথিদের ছোড়া দুটি ড্রোন রিয়াদ ও সৌদির দক্ষিণাঞ্চলীয় এলাকার ওপর প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
হুথি ও সৌদি আরবের মধ্যে চলমান তীব্র লড়াইয়ের মধ্যে এই ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল।
এর আগে সৌদি আরবকে লক্ষ্য করে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছিল জোটটি।
ইয়েমেন ২০১৪ সাল থেকে সংঘাতে জর্জরিত।
ওই বছর হুথিরা রাজধানী সানা ও অন্যান্য প্রদেশ দখল করে নেয়। এরপর ইয়েমেনের সরকারকে সমর্থন দেওয়ার জন্য ২০১৫ সালে একটি সামরিক জোটের নেতৃত্ব দিয়ে সৌদির নেতৃত্বে এই সংঘাতে হস্তক্ষেপ করা হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি