ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ, কাজে যোগ দিচ্ছেন শ্রমিকেরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:০০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুরের শিল্পাঞ্চলে কয়েক দিন ধরে চলা পোশাকশ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শ্রমিকদের মধ্যে উত্তেজনা কমে আসায় বিভিন্ন কারখানায় আবারও উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। শ্রমিকেরাও শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরছেন। একই সঙ্গে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সম্প্রতি গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকদের একাংশ। এতে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে নতুন মজুরি কাঠামো নিয়ে সরকার ও মজুরি বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত ও সুপারিশের কথা জানানো হয়েছে। নতুন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায় শ্রমিকেরা জানুয়ারি থেকে বর্ধিত বেতন পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিল্প পুলিশ, সাধারণ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন। কারখানার আশপাশ, সড়ক ও শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

অন্যদিকে, আন্দোলনের সময় মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারের তথ্যও পাওয়া গেছে।

বর্তমানে অধিকাংশ এলাকায় শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরে আসছে। তবে নতুন করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝