ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সড়ক থেকে বাড়ির ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম
X

রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই একটি চলন্ত ডাম্প ট্রাক সড়কের পাশে একটি বাড়ির ওপর উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিশুর গর্ভবতী মা।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরের দিকে রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সিনথিয়া। সে ওই গ্রামের পিন্টু মিয়ার প্রথম কন্যাসন্তান। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল সে। এ ঘটনায় ডাম্প ট্রাকের চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বাড়ির ওপর উল্টে পড়ে। এতে বাড়িটি ভেঙে যায়। এ সময় বাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া ও তার মা আশা মনি চাপা পড়েন। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার গর্ভবতী মা আশা মনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে উত্তেজিত এলাকাবাসী ডাম্প ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও সহযোগীকে আটক করা হয়েছে।

এলওয়াই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝