ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কলকাতা বিমানবন্দরের রানওয়েতে কুকুর, শেষ মুহূর্তে ঘোরানো হলো ফ্লাইট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:১৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুটি উড়োজাহাজ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

বিমানবন্দরের রানওয়েতে কুকুর ঢুকে গেলেও পাইলটের তৎপরতায় চেন্নাই-কলকাতা এবং কলকাতা-রাঁচি রুটের দুটি ইন্ডিগো ফ্লাইট সম্ভাব্য বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১১ নভেম্বর) রাতে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কলকাতা থেকে রাঁচিগামী একটি ইন্ডিগো ফ্লাইট টেক-অফের জন্য যাওয়ার সময় রানওয়েতে শেয়ালের মতো একটি প্রাণী দেখতে পান পাইলট। সঙ্গে সঙ্গে বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান তিনি।

ঠিক সেই সময় চেন্নাই থেকে কলকাতাগামী ইন্ডিগোর আরেকটি ফ্লাইট অবতরণের জন্য বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছিল। কিন্তু আগেই যেহেতু পশুর উপস্থিতির বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়েছিল, ট্রাফিক কন্ট্রোল থেকে সঙ্গে সঙ্গে ওই ফ্লাইটের পাইলটকে সতর্ক করে বিষয়টি জানানো হয়। 

রানওয়েতে পশু থাকায় অবতরণের ক্ষেত্রে ঝুঁকির আশঙ্কা তৈরি হওয়ায় উড়োজাহাজটিকে দুর্গাপুর বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। পাইলটের সতর্কতা এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের দ্রুত পদক্ষেপের জেরে সম্ভাব্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

পরে একটি তদন্তকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা করে নিশ্চিত হন, রানওয়েতে দেখা যাওয়া প্রাণীটি আসলে একটি কুকুর ছিল। কিন্তু একটি আন্তর্জাতিক বিমানবন্দরে কীভাবে কুকুর ঢুকলো এবং রানওয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনা যে কতটা বিপজ্জনক হতে পারে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। কীভাবে কুকুরটি ঢুকলো, তা খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝