ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম
X

স্ত্রীর জানাজায় অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল হোসেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে মাগুরা জেলা কারাগার থেকে তিনি প্যারোলে মুক্তি পান বলে কারা সূত্রে জানা গেছে।

এর আগে সোমবার সকালে মাগুরা পৌরসভার স্টেডিয়ামপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর স্ত্রী নাজনিন নাহার রিতুর (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রিতুর নয় বছর বয়সী মেয়ে ঘুম থেকে উঠে মাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে মাগুরা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত নাজনিন নাহার রিতু মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী এলাকার আবুল বাসার বিশ্বাসের মেয়ে। গত ৩ নভেম্বর তিনি শহরের স্টেডিয়ামপাড়া এলাকার ওই ভাড়া বাসায় ওঠেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৫ সালে রুবেল হোসেনের সঙ্গে নাজনিন নাহারের বিয়ে হয়। তাঁদের সংসারে নয় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। রুবেল হোসেন একটি নাশকতার মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ বলেন, রিতু নামে এক নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝