ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরান যুদ্ধের বিরোধীদের ‘শয়তানের প্রভাবে অন্ধ’ বললেন মার্কিন রাষ্ট্রদূত হাকাবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১:৫০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের বিরোধিতাকারীদের ‘শয়তানের প্রভাবে অন্ধ’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তাঁর এমন বক্তব্য ঘিরে অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের মধ্যে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক মহলের ব্যক্তিরাও রয়েছেন।

গত ২৩ অক্টোবর ইসরায়েলি উপস্থাপক আমির তসারফাতির সঞ্চালনায় ‘দ্য অ্যাঙ্কর পডকাস্ট’-এ অংশ নিয়ে হাকাবি বলেন, যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমালোচনা করছেন, তাদের মনকে ‘শয়তান অন্ধ করে দিয়েছে’ এবং তাদের চিন্তাভাবনা শয়তান নিয়ন্ত্রণ করছে। এ ধরনের বিরোধীরা ‘আধ্যাত্মিক অন্ধকার ও অন্ধত্বে’ ভুগছেন বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি পডকাস্টের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই নির্বাচনকে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড এবং ইরান যুদ্ধের প্রতি জনসমর্থনের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

দ্য আমেরিকান কনজারভেটিভের জ্যেষ্ঠ সম্পাদক অ্যান্ড্রু ডে হাকাবির বক্তব্যের সমালোচনা করে বলেন, ইরান যুদ্ধের বিরোধীদের শয়তান নিয়ন্ত্রণ করছে—এমন তত্ত্ব তুলে ধরার সময় রাষ্ট্রদূত নিজেই স্বীকার করেছেন, তাঁর বক্তব্য কিছুটা অদ্ভুত শোনাতে পারে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে হাকাবিকে রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন।


এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝