জাপানের রাজধানী টোকিওর পূর্ব উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটের দিকে কান্টো অঞ্চলের পূর্ব উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।
জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কান্টো অঞ্চলের পাশাপাশি মিয়াগি, ফুকুশিমা ও ইবারাকি প্রদেশেও কম্পন অনুভূত হয়। এসব এলাকায় সর্বোচ্চ ৩ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের প্রভাবে টোকিওর বিভিন্ন ভবন সামান্য দুলে ওঠে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় সামান্য পরিবর্তন হতে পারে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।
এফএস