আজ ৮ নভেম্বর, রবিবার। সারা দেশে পালিত হচ্ছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং মানুষের জীবনমান উন্নয়নে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হচ্ছে।
এ বছরের সমবায় দিবসের প্রতিপাদ্য— ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’।
দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে সমবায়ের গুরুত্ব, সম্ভাবনা এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান তুলে ধরা হচ্ছে।
সমবায় এমন একটি সম্মিলিত উদ্যোগ, যেখানে পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সদস্যরা নিজেদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজ করেন। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতেও সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করা এবং দেশের উন্নয়নে সমবায়ভিত্তিক উদ্যোগের প্রসার ঘটানোই দিবসটির মূল লক্ষ্য।
এফএস