পটুয়াখালীর কুয়াকাটায় মোটরচালিত ভ্যান উলটে নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী চিকিৎসক মাইনুল ইসলাম শুভ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা নুসরাত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে কর্মরত ছিলেন। ৪২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্যাথলজিতে রেসিডেন্ট চিকিৎসক হিসেবে কাজ করছিলেন তিনি।
তাঁর স্বামী মাইনুল ইসলাম শুভর ভাষ্য অনুযায়ী, একটি বিড়াল ভ্যানের চাকার নিচে পড়লে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যানটি উলটে যায়। দুর্ঘটনায় ভ্যানে থাকা চার পর্যটক ছিটকে পড়েন। পরে নাবিলাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এফএস