ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রেলক্রসিংয়ে বিকল ট্রাক, গেটম্যানের তৎপরতায় রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:২১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিংয়ের ওপর বালুবাহী একটি ট্রাক বিকল হয়ে আটকে পড়লেও গেটম্যানের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানো হলে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ওই সময় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার পথে ছিল।

স্থানীয়দের সহযোগিতায় রেলক্রসিংয়ের গেটম্যান মিজান দ্রুত ট্রেনটির সামনে গিয়ে লাল পতাকা প্রদর্শন করেন। সংকেত পেয়ে ট্রেনটি থেমে যায়। এতে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

গেটম্যান মিজান জানান, যমুনা সেতু পার হয়ে আসা একটি বালুবাহী ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু খালাস করতে যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় ট্রাকটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে ট্রাকটি রেললাইনের ওপর আটকে পড়ে।

তিনি আরও জানান, প্রথমে অন্য একটি ট্রাক দিয়ে টেনে আটকে পড়া যানটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে কাছাকাছি থাকা মাটি কাটার একটি ভেকু মেশিন এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরানো হয়। এরপর দুপুর ১২টার দিকে সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এ ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝