ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভারতীয় ভিসা আবেদনে নতুন বাধ্যবাধকতা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম
X

বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, সব ভিসা আবেদনকারীকে নির্ধারিত ফরম্যাটে পূরণ করা ভিসা আন্ডারটেকিং ফর্ম জমা দিতে হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের প্রথমে হাইকমিশনের দেওয়া লিংক থেকে নির্ধারিত ফরম্যাটের ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ ডাউনলোড করতে হবে। এরপর ফর্মটি যথাযথভাবে পূরণ করে স্ক্যান করতে হবে।

পরে ‘এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল’-এ অনলাইন ভিসা আবেদনের সঙ্গে পূরণ করা ফর্মটি আপলোড করতে হবে।

হাইকমিশনের এ নির্দেশনার ফলে এখন থেকে ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি ভিসা আন্ডারটেকিং ফর্মও সংযুক্ত করতে হবে। তাই আবেদনকারীদের অনলাইন আবেদন সম্পন্ন করার আগে নির্ধারিত ফর্মটি যথাযথভাবে পূরণ ও আপলোড করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝