একটি ফ্রিজ কিনে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, স্মার্টফোনসহ ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের গৃহিণী আছমা সুলতানা রীমা। ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় ঘোষিত ‘হাউজফুল অফার’-এ এসব উপহার পান তিনি।
রীমার উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রীমার হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। উপহারসামগ্রী তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’-এর স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিনসহ অন্যরা।
ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ‘হাউজফুল অফার’-এর আওতায় ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহার পাওয়ার সুযোগও থাকছে।
ওয়ালটন কর্তৃপক্ষের দাবি, ক্রেতাদের জন্য এ ক্যাম্পেইনের মাধ্যমে কেনাকাটায় বাড়তি সুবিধা দেওয়ার পাশাপাশি ব্র্যান্ডটির পণ্য ব্যবহারে আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
-টিএস