ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বন্ধ শিল্প কারখানার পুনঃঅর্থায়নে নীতিমালা সংশোধন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বন্ধ কারখানা খুলতে সরকারের গঠিত ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমের নাম ও কিছু শর্ত পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে স্কিমটি "বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক পুনঃঅর্থায়ন স্কিম নামে পরিচিত হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বিআরপিডি সার্কুলার লেটার নং-১৩ (৪ আগস্ট ২০২৬), বিআরপিডি-৩ সার্কুলার লেটার নং-০১ (৭ সেপ্টেম্বর ২০২৬) এবং সার্কুলার লেটার নং-০২ (১৯ সেপ্টেম্বর ২০২৬)-এর অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

সার্কুলার লেটারে স্কিমটির বিভিন্ন অনুচ্ছেদে সংশোধন আনা হয়েছে:

স্কিমের নাম: আগের "প্রাক-অর্থায়ন স্কিম"-এর পরিবর্তে এখন থেকে ব্যবহৃত হবে "পুনঃঅর্থায়ন স্কিম"।

গ্রাহকের যোগ্যতা: বন্ধ শিল্প ও সেবা খাতের যেসব গ্রাহক প্রত্যাশী, তাদের মধ্যে যারা ব্যাংকের কাছ থেকে প্রয়োজনীয় সাপোর্ট পাননি, তাদের জন্য বিষয়টি প্রযোজ্য হবে।

ঋণের ব্যবহার: ঋণগ্রহীতা যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবেন, সেই ব্যাংকে ঋণ পরিশোধের লেনদেন একটি এসক্রো অ্যাকাউন্ট বা রেভিনিউ অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

এ-সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকের পূর্ববর্তী নির্দেশনা অনুসারে সংরক্ষণ করতে হবে।
পুনঃঅর্থায়নের আবেদন পদ্ধতি: সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ড বা নির্বাহী কমিটি ঋণ অনুমোদনের পর পরবর্তী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ে আবেদন করতে না পারলে যথাযথ কারণ উল্লেখ করে পরবর্তী ১৫ দিনের মধ্যে আবেদন দাখিলের সুযোগ থাকবে।

অন্যান্য নির্দেশনা

আগের সার্কুলার লেটারগুলোর বিভিন্ন স্থানে উল্লেখ থাকা "প্রাক-অর্থায়ন স্কিম" শব্দগুচ্ছ এখন "পুনঃঅর্থায়ন স্কিম" হিসেবে পড়তে হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্পাদিত অংশগ্রহণমূলক চুক্তিতেও (Participation Agreement) প্রয়োজনীয় সংশোধন আনার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝