ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুই পেসারের বিনিময়ে হায়দরাবাদ থেকে দুই অলরাউন্ডার পেল চেন্নাই
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:৫০ পিএম আপডেট: ০৫.১১.২০২৬ ৪:১৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আইপিএলের আসন্ন আসরের আগে চার খেলোয়াড়ের বিনিময় চুক্তি সম্পন্ন করেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)। দুই অলরাউন্ডারের বিনিময়ে চেন্নাই থেকে দুই পেসার নিয়েছে হায়দরাবাদ।

ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস যোগ দিচ্ছেন চেন্নাইয়ে। বিপরীতে হায়দরাবাদে যাচ্ছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ ও অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস।

লিভিংস্টোনকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে চেন্নাই। গত নিলামে তাকে ১৩ কোটি রুপিতে কিনেছিল হায়দরাবাদ। এডওয়ার্ডস চেন্নাইয়ে যোগ দিচ্ছেন তার আগের ৩ কোটি রুপির চুক্তিতেই।

গত মৌসুমে হায়দরাবাদের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন লিভিংস্টোন। ব্যাট হাতে করেছিলেন ১৫ রান। তবে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন করার সামর্থ্য থাকায় চেন্নাইয়ের মিডল অর্ডারে বাড়তি শক্তি যোগাতে পারেন এই ইংলিশ অলরাউন্ডার।

এডওয়ার্ডসও অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডার পায়ের চোটের কারণে আইপিএল ২০২৬-এ খেলতে পারেননি। এখনো আইপিএলে অভিষেক হয়নি তার।

অন্যদিকে খলিলকে ফিরিয়ে এনেছে হায়দরাবাদ। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছিলেন বাঁহাতি পেসার। চেন্নাইয়ের হয়ে ২০২৫ সালের আইপিএলে ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। তবে ২০২৬ মৌসুমে পাঁচ ম্যাচ খেলার পর ডান পায়ের কোয়াড্রিসেপসের চোটে ছিটকে যান খলিল। ৪ কোটি ৮০ লাখ রুপির চুক্তিতেই হায়দরাবাদে ফিরছেন তিনি।

অস্ট্রেলিয়ার পেসার এলিসও যোগ দিচ্ছেন হায়দরাবাদে। ২ কোটি রুপির চুক্তিতে আসা এই বোলার ডেথ ওভারে কার্যকর এবং বৈচিত্র্যময় বোলিংয়ের জন্য পরিচিত।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝