ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তাসকিন-হাসান মাহমুদের সুইংয়ে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৫০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সিলেট টেস্টে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

তবে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ শুরু থেকেই ক্যারিবীয়দের ঘাম ঝরাচ্ছেন। একের পর এক আবেদন হচ্ছে, ফিল্ডাররা ক্যাচ মিসও করেছেন।

যদিও পঞ্চম ওভারের প্রথম বলে আর কোনো ফিল্ডারের সাহায্য লাগেনি। তাসকিন আহমেদের দুর্দান্ত এক ডেলিভারিতে দুই স্টাম্প উড়ে গেছে ক্যারিবীয় ওপেনার ব্রেন্ডন কিংয়ের। ৯ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। ১৩ রানে প্রথম উইকেটের পতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের।

পরের ওভারে হাসান মাহমুদও করেন বোল্ড। এবার সুইং বুঝতে না পেরে বল ছেড়ে দিয়েছিলেন কাভেম হজ। বল সরাসরি আঘাত করে তার স্টাম্পে। রানের খাতা খুলতে পারেননি হজ। ১৪ রানে ২ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝