ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৬
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় রাতের শেষ ভাগে সানসেট পার্ক এলাকার ওই ভবনে আগুন লাগে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

নিউইয়র্ক নগরীর অগ্নিনির্বাপক বিভাগ (এফডিএনওয়াই) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসাসেবার দুই শতাধিক কর্মী। তাঁরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক কর্মীরা দোতলা ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়তে দেখেন। এ সময় ভবনের ভেতরের সিঁড়িও ভেঙে পড়ে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।

এফডিএনওয়াই জানায়, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত এক পুরুষ ও এক নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় ও বয়স প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এ ঘটনায় আরও চার বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে অন্তত তিনজন অগ্নিনির্বাপক কর্মীও আহত হন।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস বিভাগ। নিউইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী, ভবনটিতে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারির উপস্থিতি পাওয়ায় বিশেষ বিপজ্জনক পদার্থ নিয়ন্ত্রণকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে আগুন লাগার সঙ্গে ব্যাটারিটির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝