ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নয়াদিল্লিতে ভবনধসে নিহত ২, আটকা পড়েছেন অনেকে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:১৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও ভবনধসের ঘটনা ঘটেছে। পুরোনো দিল্লির চান্দনি চক এলাকার কাছে তিনতলা একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে গলি সিতারায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অন্তত ছয়টি অগ্নিনির্বাপণ ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকাজে পানিবাহী গাড়ি ও বিশেষ উদ্ধারযান ব্যবহার করা হচ্ছে।

এর কয়েক দিন আগেও দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে একটি ভবনের দুটি ছাদ ধসে দুইজন নিহত হন। মিলান গার্ডেন এলাকায় পুরোনো একটি বাড়ির ওপর নতুন তলা নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজ চলার একপর্যায়ে পুরোনো বাড়ির ছাদের একটি অংশ ভেঙে পড়লে তার ওপরের ছাদটিও ধসে যায়।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ৬০ বছর বয়সী চন্দরপাল ও ৩৩ বছর বয়সী বিজয় কুমার। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝