ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ট্রাম্প
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকা ছিল বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বিষয়ে তার নেওয়া পদক্ষেপের গুরুত্ব ভোটাররা বুঝতে পেরেছেন বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এতে ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

সাক্ষাৎকারে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ নিয়ে কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ইরান যুদ্ধের প্রভাব নির্বাচনে পড়েছে বলে তিনি মনে করেন। তবে একই সঙ্গে ভোটাররা ইরান নিয়ে তার পদক্ষেপের গুরুত্ব বুঝেছেন বলেও দাবি করেন।

ট্রাম্পের কথায়, ‘আমার মনে হয়, এর একটি অংশ ছিল ইরান। তবে একই সময়ে মানুষ ইরান নিয়ে আমি যা করেছি, তার গুরুত্ব বুঝতে পেরেছে।’

নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর কংগ্রেসের সঙ্গে সম্পর্ক কেমন হবে, সে বিষয়েও কথা বলেছেন ট্রাম্প।

তিনি বলেন, ডেমোক্র্যাটরা এমন কিছু আইন তার কাছে পাঠাবে, যেগুলোকে তিনি ‘উন্মাদনাপূর্ণ’ বলে মনে করেন। সেসব বিলে তিনি ভেটো দেবেন।

ট্রাম্প বলেন, কয়েক মাস ধরে ভেটো দেওয়ার পর ডেমোক্র্যাটরাই তার সঙ্গে যোগাযোগ করবে। তখন কীভাবে কাজ এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে দুই পক্ষ আলোচনা করবে।

তিনি বলেন, ‘তারা এমন সব বিষয় পাঠাবে, যা উন্মাদনাপূর্ণ। আর আমি সেগুলোতে ভেটো দেব। কয়েক মাস ভেটো দেওয়ার পর তারা ফোন করে বলবে, কীভাবে এসব কাজ এগিয়ে নেওয়া যায়। তখন আমরা একসঙ্গে কাজ করব।’

সূত্র: রয়টার্স

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝