ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজীপুরে শ্রমিক আন্দোলন: মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:১৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মহানগরীর ভোগড়া বাইপাস থেকে নাওজোর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে তাদের উপস্থিতি দেখা গেছে।

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নেন। অন্যদিকে, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় অবস্থান করছেন বিপুলসংখ্যক নেতাকর্মী।

এদিকে, শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে বিজিবির উপস্থিতি বাড়ানো হয়েছে। গতকাল পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের পর আজ আরও পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে রোববার সকালে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও বিজিবির তৎপরতায় দুপুর আড়াইটার দিকে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সড়কে জনদুর্ভোগ কমানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

   এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝