ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তিমূলক পোস্ট, আটক যুবক
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:১০ এএম আপডেট: ০২.১১.২০২৬ ১০:৩৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক রাজিব চন্দ্র দাসের বাড়ি শরীয়তপুর জেলার তুলাসার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে রাজিবকে আটক করা হয়।

সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অগ্নিসংযোগের বিষয়ে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব। ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

     এমআর /  এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝