ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:১২ পিএম
X
Advertisement

রাজশাহীর পবা উপজেলায় বাসের সঙ্গে ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার নওহাটা আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর এয়ারপোর্ট থানার শিয়ালবেড় এলাকার নফিরউদ্দিন (৬৫) এবং পবা থানার জয়কৃষ্ণপুর এলাকার মফিদুল ইসলাম (৪৫)।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে একটি রিজার্ভ বাসের সঙ্গে ভ্যানগাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালকসহ দুজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নফিরউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

পরে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে মফিদুল ইসলামের মৃত্যু হয়।

ওসি আব্দুল মতিন আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ভ্যানগাড়ি উদ্ধার করে পবা থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement