ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে যুবকের কঙ্কাল উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:১৯ পিএম
X
Advertisement

নিখোঁজের প্রায় সাড়ে তিন বছর পর হবিগঞ্জের মাধবপুরে মহব্বত আলী (২৫) নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক দম্পতিসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন একই গ্রামের শাহ আলম (৪২), তাঁর স্ত্রী জাহানারা (৩৪), জয়নাল মিয়া ও ইয়াসিন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সেপটিক ট্যাংক থেকে মহব্বত আলীর দেহাবশেষ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মহব্বত আলী রামনগর গ্রামের রুস্তম আলীর ছেলে। ২০২৩ সালের ৩০ জুলাই তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে এ ঘটনায় তাঁর ভাই রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেন।

দীর্ঘদিন ধরে মামলাটির তদন্ত চলছিল। একপর্যায়ে এ ঘটনায় সন্দেহভাজন এক দম্পতিকে আটক করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে মহব্বত আলীর দেহাবশেষ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মহব্বত আলীর নিখোঁজের ঘটনায় প্রায় সাড়ে তিন বছর আগে থানায় মামলা হয়েছিল। বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে। শুক্রবার একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement