ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলেকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ পিএম
X
Advertisement

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে কচা নদীতে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়াসংলগ্ন কচা নদী থেকে তাঁদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত জেলেরা হলেন পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকার জাহাঙ্গীর হোসেন, মইনুদ্দিন ও কবির হোসেন।

কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলার পাঁচটি নদীতে যৌথভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞার শেষ দিনে কচা নদী থেকে ওই তিন জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৯০-এর ৫ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত আটক প্রত্যেক জেলেকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement