ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জাজিরায় দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ৭
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯:০২ পিএম
X
Advertisement

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে নড়াইল এক্সপ্রেস ও এনা এক্সপ্রেসের দুটি বাসের সংঘর্ষে মোহাম্মদ নজরুল ইসলাম (৪৮) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার কালু বেপারী কান্দি এলাকায় ঢাকা অভিমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম এনা এক্সপ্রেসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর দুমকি থানার আঙ্গারিয়া এলাকার সাত্তার হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঢাকা অভিমুখী নড়াইল এক্সপ্রেসের একটি বাস কালু বেপারী কান্দি এলাকায় যাত্রী ওঠানোর জন্য সড়কে থামে। এ সময় পেছন থেকে আসা পটুয়াখালী থেকে ঢাকাগামী এনা এক্সপ্রেসের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এনা এক্সপ্রেসের সুপারভাইজার নজরুল ইসলাম নিহত হন এবং সাত যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালু বেপারী কান্দি এলাকার লাইফ জোন হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস দুটি আটক করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনায় অনেক সময় ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ দিতে আগ্রহী হন না। সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ বাদী হয়ে মামলা করে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement