ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ পিএম
X
Advertisement

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআরের প্রধান কার্যালয়ে পরিচালকের কক্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা যায়, ঘটনার সময় পরিচালক অধ্যাপক কাজী আহমেদ তাঁর কক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় হঠাৎ ৮ থেকে ৯ জন ব্যক্তি কক্ষে প্রবেশ করেন। পরে তাঁরা তাঁকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ গণমাধ্যমকে বলেন, ‘ওর (কাজী আহমেদ) তো কিছু দোষ আছে।’ কী দোষ—এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে অধ্যাপক কাজী আহমেদ কীভাবে সাবেক পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে নিজের কার্যালয়ে বৈঠক করেন।

এদিকে, ঘটনার বিষয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি জানান, তিনি এ ঘটনায় প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিকভাবে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement