ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, ক্ষতিপূরণের চেক পেলেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:১৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি


‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোড শো ও আলোচনা সভার আয়োজন করে পিরোজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক এবং ১০ জন সেরা চালকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

‎সকাল সাড়ে ৯টায় জেলা সার্কিট হাউসের সামনে থেকে রোড শো উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন পিরোজপুর বিআরটিএর সহকারী পরিচালক মো. মতিউর রহমান ফাহাদ।

‎সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং দক্ষ ও প্রশিক্ষিত চালকের মাধ্যমে যানবাহন পরিচালনা করা জরুরি। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পরিবহন মালিক-শ্রমিক এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

‎আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। এ সময় ১০ জন সেরা চালকের হাতে সনদপত্রও তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী, ট্রাফিক ইন্সপেক্টর এডমিন মো. রুহুল আমিন, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

‎এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ শেখ, সাধারণ সম্পাদক আলিফ আহম্মেদ রাজিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাসচালক, পরিবহনশ্রমিক ও গণমাধ্যমকর্মীরা।

‎সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement