ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে আহত অন্তত ২০
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:৩৪ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ১২:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাগিচাহাটের উত্তর পাশে খানদিঘী শিকারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী দূরপাল্লার বাসটি বাগিচাহাটের খানদিঘী শিকারীপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের মাঝখানে উল্টে যায়। এ সময় বাসের সামনের কাচ ও জানালার কাচ ভেঙে সড়কে ছড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। বাসটিতে থাকা ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হন।

পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয়রা।

দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর পড়ে থাকায় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইকিং করে ভিড় নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। পরে রেকার ও ক্রেনের সাহায্যে বাসটি সরিয়ে নেওয়া হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, “ভোরে বাগিচাহাটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement