ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় যুবক নিহত
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:২৯ এএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় ট্রাকচাপায় মো. শামীম (৩৫) নামে এক মুরগির দোকানকর্মী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, ভোরে অটোরিকশায় মুরগি নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক শামীমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শামীম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব নন্দীপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি যাত্রাবাড়ীতে থাকতেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পুলিশ জানায়, শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement