ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:৩১ এএম আপডেট: ২২.১০.২০২৬ ৮:৪৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিলেটের জৈন্তাপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২১ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (জৈন্তাপুর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জৈন্তাপুর উপকেন্দ্র থেকে জাফলং ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, সড়ক উন্নয়নকাজের জন্য এসব ফিডারে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক এ অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement