ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:৪২ এএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জহির ফকির নামে আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাতে সোনারগাঁ উপজেলার চরহোগলা গ্রামে নিজের ফার্মেসি থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত জহির ফকির কালাপাহাড়িয়া ইউনিয়নের খরিয়ারচর গ্রামের আব্দুল রহমান মাতব্বরের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে ২০ থেকে ২৫ জনের একটি দল জহিরকে কুপিয়ে গুরুতর আহত করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগ্নে ইসমাইল ও বিল্লাল হোসেনের অভিযোগ, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে মোবারক হোসেনের সঙ্গে জহিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও মোবারক ও তাঁর অনুসারীরা কয়েকবার জহিরের ওপর হামলা চালিয়েছেন বলে দাবি করেন তাঁরা। তাঁদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

এসএস/এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement