ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফাইনালের সমীকরণ মেলাতে ১১৯ রানের নিচে আটকাতে হবে আফগানিস্তানকে
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পারভেজ হোসেন ইমনের লড়াকু হাফসেঞ্চুরিতেও ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ৪১ রানে জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৬০ রানে অলআউট হয়েছে তাওহীদ হৃদয়ের দল। 

ফাইনালে উঠতে হলে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হবে বাংলাদেশকে।

চোটে পড়া নিয়মিত অধিনায়ক লিটন দাসের বদলি হিসেবে সিরিজে ডাক পাওয়া ইমনই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান করেন। তিনি ৯৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭০ রান করেন। সাইফ হাসান ৮২ বলে ২ চার ও ১ ছক্কায় করেন ৪১ রান। এ দুজন ছাড়া ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি আর কেউ।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই তানজিদ হাসান ও সৌম্য সরকারকে হারায় দলটি। এরপর ২৮ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সপ্তম ওভারে এক বলের ব্যবধানে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক হৃদয়।

এরপর সাইফ ও ইমন মিলে পঞ্চম উইকেটে ৯৩ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর আশা দেখান। সাইফের ৪১ রানের ইনিংস শেষ হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। পরের ওভারেই ফেরেন মেহেদী হাসান মিরাজ।

ইমন একপ্রান্ত আগলে রেখে রান বাড়ানোর চেষ্টা করেন। তবে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলে বাংলাদেশের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। এরপর ৪২তম ওভারে রশিদের বলে পরপর আউট হন আলিস আল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের হয়ে রশিদ খান চারটি উইকেট নেন। ইয়ামিন আহমদজাই ও আজমতউল্লাহ ওমরজাই পান দুটি করে উইকেট।

বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ ফাইনালে উঠতে হলে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে অলআউট করতে হবে।

এসএস




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement