ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ মাসের শিশুর
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সিলেটের জৈন্তাপুরে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়াত গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা হাসানুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, জাফলং থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চারজন আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আহত শিশু আয়াতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement