ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রিসোর্টে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:১৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জেলা শহরের শিশু পার্ক সংলগ্ন শৈক্যচিং মার্মার নিজ মালিকানাধীন ‘সাইনি রিসোর্ট’ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী তরুণী শহরের জমজম গলি এলাকার বাসিন্দা। শৈক্যচিং মার্মা তাঁকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই রিসোর্টে নিয়ে যেতেন। অভিযোগ অনুযায়ী, শুক্রবারও তাঁকে সাইনি রিসোর্টে এনে ধর্ষণ করা হয়।

ঘটনার একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে ভুক্তভোগীর চেঁচামেচির শব্দ শুনে পাশের শিশু পার্কের দর্শনার্থী ও পথচারীরা বাইরে জড়ো হন। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে আটক করে।

এদিকে স্থানীয় অধিবাসী নুরুল আলম অভিযোগ করে জানান, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে অনুমোদন ছাড়াই এনসিপির রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয়ে আসছে বলেও তিনি দাবি করেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, এ ঘটনায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ শনিবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement