ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৭ দফা দাবিতে ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়ায় লংমার্চ ও সমাপনী সমাবেশ করবে ১১-দলীয় ঐক্য। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা জামায়াত কার্যালয়সংলগ্ন হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন জানান, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ ১১টি দলের উদ্যোগে ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় তৃতীয় দফায় আগামী ৩১ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হবে।

তিনি জানান, লংমার্চে পদ্মা পাড়ের নাওডোবা, বাগেরহাট, খুলনার পাওয়ার হাউস মোড় ও ফুলতলা, যশোরের মুরলী মোড় এবং ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে। পরে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

মোবারক হোসাইন আশা প্রকাশ করে বলেন, কুষ্টিয়ার সমাপনী কর্মসূচি শুধু জনসভায় সীমাবদ্ধ থাকবে না; বরং তা লাখো মানুষের মহাসমুদ্রে পরিণত হবে, ইনশা আল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সাত দফা দাবির ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের এই আন্দোলন সরকার পতনের জন্য নয়, বরং জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্য।”

তিনি অভিযোগ করেন, সরকার নির্বাচনের সময় জাতিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের সাত দফা দাবি হলো

১. গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন।
২. জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন ও নিশ্চিত করা।
৩. বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট দূর করা।
৪. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ করা।
৫. দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন ঘটানো।
৬. প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব পর্যায়ে স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধ করা।
৭. চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করা।

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আরও বলেন, সরকার অবিলম্বে সাত দফা দাবি মেনে না নিলে আন্দোলনকে সরকার পতনের এক দফা কর্মসূচিতে রূপ দিতে বাধ্য হবেন তাঁরা।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হকসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা।

এসএস







Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement