ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫, চারজন একই পরিবারের
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৫২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এ ঘটনায় বৃষ্টি খাতুন (২৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শরিফা বেগম, লিপি বেগম, তুবা খাতুন (৭), রিশাদ মিয়া (১২) ও অটোরিকশার চালক। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, কাউনিয়ারচর থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা কর্তীমারীর দিকে যাচ্ছিল। পথে শিবেরডাঙ্গি বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালকসহ তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের চারজন একই পরিবারের সদস্য। অটোরিকশাচালকের পরিচয় এখনো জানা যায়নি। ট্রাকটি পু‌লিশ হেফাজতে রয়েছে। এ বিষয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement