শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশান-২-এর একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করে গুলশান মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর।
তিনি জানান, সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
আরএন