ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইস্তাম্বুলে বন্যায় নিহত ৩, নিখোঁজ ৪
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

তুরস্কের ইস্তাম্বুলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎
‎বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে থাকলে শহরের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা দেখা দেয়। এতে সড়ক, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আন্ডারপাস পানিতে তলিয়ে যায়। অনেক যানবাহন পানিতে আটকা পড়ে এবং বিভিন্ন স্থানে মানুষ বিপাকে পড়েন।
‎
‎বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা অভিযান চালান। পানিতে আটকে পড়া লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে নৌকা ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়।
‎
‎অতিবৃষ্টির কারণে কাগিথানে নদীর পানি উপচে আশপাশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। ঐতিহাসিক সাদাবাদ মসজিদ ও সংলগ্ন ভবনগুলোতেও বন্যার পানি প্রবেশ করে।
‎
‎প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইস্তাম্বুলের বেইকোজ এলাকায় মঙ্গলবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত ২৬৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
‎
‎বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জনসাধারণকে সতর্ক থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
‎
‎
‎ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement